প্রকাশিত: Thu, Dec 14, 2023 2:32 PM
আপডেট: Thu, Jul 23, 2026 6:52 AM

[১] টাঙ্গাইলে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

 

আব্দুল লতিফ তালুকদার,ভূঞাপুর (টাঙ্গাইল): [] টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন

[] বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা হাতিয়ায় এলাকায় ঘটনা ঘটে 

[] নিহতরা হলেন- উপজেলার সল¬ ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন একই ইউনিয়নের সল¬ গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল তারমধ্যে দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক সামছুল রিকশা চালক

[] স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন হাতিয়া সামছুল আলম সল¬ এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিল ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা হয় পরে খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায় 

[] অপরদিকে, সামছুলের মরদেহ ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে থাকে পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দেলোয়ার হোসেন বাড়িতে গিয়ে তাদের মরদেহের সুরতহাল করে পুলিশ

[] ঘটনায় টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হয়